অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় স্বামী স্ত্রী গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ১০:২৪

remove_red_eye

২৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা থেকে নোয়াখালী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় কোস্ট গার্ড অভিযান চালিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে দুই নারী পুরুষকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সেবনের উপকরণ উপকরণ উদ্ধার করেছে।  বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১২ জুলাই রাত আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী সংলগ্ন বাংলাবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি যাত্রীবাহী সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানো হয়। এরপর সিএনজিটি তল্লাশী করে দুটি ব্যাগের মধ্যে ৩ টি হটপটের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরিকৃত পাইপসহ মোঃ ইউনুস (৪৪),আসমা বেগম (৩১)কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মোঃ ইউনুসের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন রাজারামপুর গ্রামে ও আসমা বেগমের বাড়ি চট্রগ্রাম জেলার খুলশী থানার ফয়েজ এলাকায়। তবে আসমা বেগমের পৈতৃক বাড়ি চরফ্যাশনের আঞ্জুর হাট এলাকায়।
কোস্টগার্ড আরো জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা এবং অন্যান্য আলামতসহ আটকৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...