বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ১০:২৪
৩০২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা থেকে নোয়াখালী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় কোস্ট গার্ড অভিযান চালিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে দুই নারী পুরুষকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সেবনের উপকরণ উপকরণ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১২ জুলাই রাত আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী সংলগ্ন বাংলাবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি যাত্রীবাহী সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানো হয়। এরপর সিএনজিটি তল্লাশী করে দুটি ব্যাগের মধ্যে ৩ টি হটপটের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরিকৃত পাইপসহ মোঃ ইউনুস (৪৪),আসমা বেগম (৩১)কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মোঃ ইউনুসের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন রাজারামপুর গ্রামে ও আসমা বেগমের বাড়ি চট্রগ্রাম জেলার খুলশী থানার ফয়েজ এলাকায়। তবে আসমা বেগমের পৈতৃক বাড়ি চরফ্যাশনের আঞ্জুর হাট এলাকায়।
কোস্টগার্ড আরো জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা এবং অন্যান্য আলামতসহ আটকৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত