অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ৬০ লাখ টাকা দেনমোহরের বিয়ে নিয়ে তোলপাড়!

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ১০:২১

remove_red_eye

৯০৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ৬০ লাখ টাকা দেনমোহরে শিক্ষকের বেকার ছেলের বিয়ে নিয়ে তোলপাড় চলছে। বুধবার রাতে বিয়ের কাবিননামার কপি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ওই শিক্ষক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এ বিয়েকে কেন্দ্র করে এখন লালমোহনে চলছে তোলপাড়।
জানা যায়, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের ছেলে আহসান হাবিব রায়হানের সঙ্গে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার মেয়ের বিয়ে হয়। বিয়ের ওই কাবিনে কনের বয়স ১৮ বছর ৬মাস দেখালেও তার পঞ্চম ও অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী বয়স ১৬ বছর ৬মাস। এরআগে ছেলে-মেয়ে পালিয়ে গিয়ে গত ২মার্চ ১ লাখ টাকা দেনমোহরে পাবলিক নোটারীর মাধ্যমে নিজেরাই বিয়ে করে। পরে গত ৫জুলাই বর-কনের পরিবারের সমঝোতায় পূণরায় ৬০ লাখ টাকা দেনমোহরে কাবিন করা হয়। যেখানে দেনমোহরের ৩৫ লাখ টাকা পরিশোধ দেখানো হয়েছে।

নিজের ফেসবুক আইডিতে ৬০ লাখ টাকা দেনমোহরে কাবিনের কপি পোস্ট করার বিষয়ে জানতে চাইলে শিক্ষক আবু তৈয়ব বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সেখান থেকে ভুয়া কাবিননামার কপি পোস্ট করা হয়েছে। ১ লাখ টাকা দেনমোহরেই আমার ছেলের বিয়ের কাবিন হয়েছে।
এ ব্যাপারে লালমোহন পৌরশহরের নিকাহ রেজিস্টার কাজী মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, গত ৫ জুলাই ৬০ লাখ টাকা দেনমোহরে আমার কাছে তৈয়ব মাস্টার তার ছেলের বিয়ের কাবিন করান। এ সময় দুই পক্ষেরই লোকজন উপস্থিত ছিল।
অন্যদিকে লালমোহন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, এতো টাকা দেনমোহরের বিয়েটি লালমোহনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছেলের কোনো চাকরি নেই। তবুও এতো টাকা দেনমোহরে কিভাবে কাবিন করা হয়। যতটুকু জানি; বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় ছেলের আয়ের উপর নির্ভর করে। ওই ছেলের বাবা একজন শিক্ষক। অথচ এতো টাকা দেনমোহরের কাবিননামার ছবি আবার নিজের ফেসবুকে তিনি পোস্টও করেছেন। একজন শিক্ষক হয়ে তিনি কত টাকা বেতন পান, কত কোটি টাকার মালিক তিনি? আমরা বিষয়টি পরিষ্কারভাবে জানতে চাই।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...