অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:৩৭

remove_red_eye

৩৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় দুইদিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২-২৩ ইং সদর উপজেলা পর্যায়ে শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই)সকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম।
ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভোলা সদর ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মো.আলী সুজা,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো: সিরাজুল ইসলাম,ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন করেন উপজেলা প্রশাসন।এতে  ভোলা সদর উপজেলার উপজেলার ৫০টির অধিক  শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।‘ক’,‘খ’ও‘গ’ তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ক, খ ও গ গ্রæপে প্রতিযোগিতার মধ্যে ছিল সাধারণ জ্ঞান, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা,কেরাত তরজমাসহ, শিশু সাহিত্য ধারাবাহিক গল্প বলা, সঙ্গীত দেশাত্ববোধক, রবীন্দ্র, নজরুল সংগীত, ছড়াগান, লালনগীতি, মুর্শিদী, হাসনরাজার গান,লোকো সঙ্গিত,হামদ,নাথ,উচ্চাঙ্গ সংগীত,তবলা,দোতারা,সেতারা,বাঁশী, নৃত্য মনিপুরী,কথ্থক,ভরত নাট্যম,লোকনিত্য,চিত্রাঙ্কণ,বালক বালিকার দাবা,এ্যাথটিক্স (১০০ মিটার দৌঁড়,উচ্চ লাফ,দীর্ঘ লাফ,) ১০০ মিটার মুক্ত সাঁতার ইত্যাদি।অংশ গ্রহনকরা বিভিন্ন শিক্ষার্থীরা জানায় এই ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে খুব ভালো লাগছে।এর মাধ্যমে শরীর মন ও মেধার বিকাশ ঘটবে বলে শিক্ষার্থীরা জানান।আগামী বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা  হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...