হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:৩৪
৩৯৮
হাসনাইন আহমেদ মুন্না: ভোলা জেলার ৭ উপজেলায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫ হাজার উন্নত জাতের নারকেল চারা বিতরণ করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের উদ্যেগে জেলায় নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব চারা বিতরণ চলছে। এতে করে বাড়ির পাশের পতিত জমির শতভাগ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশি উন্নত জাতের এসব নারকেল গাছে ৪-৫ বছরের মধ্যে ব্যপক ফলন হয়।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, লবনাক্ত জমিতে নারকেল গাছ ভালো হয়। তাই উপকূলীয় এলাকায় এর ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। জেলার মোট নারকেল চারাপ্রাপ্ত কৃষকদের মধ্যে সদর উপজেলায় ৭’শ জন কৃষক, দৌলতখানে ৩’শ ৯৫, বোরহানউদ্দিনে ৫’শ ৪০, লালমোহনে ৬’শ ৩৫, তজুমদ্দিনে ৩’শ ১৫, চরফ্যাশনে ২ হাজার ১’শ ও মনপুরায় ৩’শ ১৫ কৃষক রয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর জানান, এই জেলায় প্রাচীণকাল থেকেই নারকেল উৎপাদন হয়ে আসছে। তাই সরকার এর উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রান্তিক কৃষকের মাঝে নারকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কাজ সম্পন্ন হবে।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত