বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩১
২৬৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তবে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে।
শাহাব উদ্দিন আজ দুপুরে জেলার বড়লেখায় মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বড়লেখা আদালত এলাকা থেকে শাহবাজপুর রেল গেট (উত্তর চৌমুহনী) পর্যন্ত ২ হাজার ৭শ’ মিটার সড়ক প্রশস্ত করার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়ন করা এই কাজে সরকারের ব্যয় হচ্ছে ৩৪ কোটি টাকা।
আন্দোলনের হুমকি দেওয়া বিরোধীদলগুলোর উদ্দেশ্যে শাহাব উদ্দিন বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।
পরিবেশমন্ত্রী বলেন, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশংসা করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
পরে মন্ত্রী জুড়ী উপজেলার জুড়ি-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়কের নাইট চৌমুহনা থেকে খাদ্য গুদাম অংশ রাস্তার রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সুত্র বাসস
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক