লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩
৩৮৩
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে। যেকোনো দুর্যোগে দেশের মানুষের পাশে থাকছে সরকার। দেশের উন্নয়ন-অগ্রগতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বহুদূর এগিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন-অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে। এজন্য দেশ ও জনগণের স্বার্থে আওয়ামী লীগের বিকল্প নেই। সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ২৭ জন দোকান মালিক ও ব্যবসায়ীকে ঢেউ টিন এবং চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, সোমবার আরো দুইটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনসহ ২৫১ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত