অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় প্রতিবন্ধী দুই হাফেজ ভাইকে দোকান উপহার দিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ রাত ১০:৩৫

remove_red_eye

৪৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। শনিবার দুপুরে  ভোলা সদর উপজেলার  উত্তর দিঘলদী   ইউনিয়নের গুংইগাংরাহাট বাজারে  অসহায় দরিদ্র  হাফেজ দুই ভাইকে মাশআল্লাহ ইসলামিক আইটেম সম্মেলিত একটি দোকান উপহার দেয়া হয়। দোকানটি আনুষ্ঠানিক  উদ্বোধন করেন  জেলা সমাজসেবা উপ-পরিচালক  নজরুল ইসলাম ।

দোকান পেয়ে  হাফেজ আবি ওয়াক্কাস  জানান, আগে  আমাদের সংসার চালাতে ও পড়াশোনা করতে অনেক কষ্ট হতো। মানুষের কাছে র্সাবিক সহযোগীতা নিয়ে চলতে হতো। এখন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সহযোগীতায় একটি মালামাল সহ দোকানঘর পেয়েছি। এই দিয়ে এখন আমরা ঘুরে দাড়ানোর চেষ্টা করবো বলে জানান। এর আগেও দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি, সবজি, সেলাই মেশিন, গরু বিতরণ এর মত নানাবিধ কাজ করে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর  আলতাযের রহমান কলেজ এর অধ্যক্ষ জাহানযেব আলম টিটব, নির্বাহী কমিটির সদস্য  আশরাফুল হক সোহেল সহ সংগঠনের সদস্যরা।

তাদের এ ধরনের বাতিক্রমী উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ এবং এলাকাবাসী।
কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্নআয়ের মানুষের খাদ্য সামগ্রী, ঈদ উপহার, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...