বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ রাত ১০:৩৫
৫৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের গুংইগাংরাহাট বাজারে অসহায় দরিদ্র হাফেজ দুই ভাইকে মাশআল্লাহ ইসলামিক আইটেম সম্মেলিত একটি দোকান উপহার দেয়া হয়। দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সমাজসেবা উপ-পরিচালক নজরুল ইসলাম ।
দোকান পেয়ে হাফেজ আবি ওয়াক্কাস জানান, আগে আমাদের সংসার চালাতে ও পড়াশোনা করতে অনেক কষ্ট হতো। মানুষের কাছে র্সাবিক সহযোগীতা নিয়ে চলতে হতো। এখন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সহযোগীতায় একটি মালামাল সহ দোকানঘর পেয়েছি। এই দিয়ে এখন আমরা ঘুরে দাড়ানোর চেষ্টা করবো বলে জানান। এর আগেও দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি, সবজি, সেলাই মেশিন, গরু বিতরণ এর মত নানাবিধ কাজ করে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর আলতাযের রহমান কলেজ এর অধ্যক্ষ জাহানযেব আলম টিটব, নির্বাহী কমিটির সদস্য আশরাফুল হক সোহেল সহ সংগঠনের সদস্যরা।
তাদের এ ধরনের বাতিক্রমী উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ এবং এলাকাবাসী।
কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্নআয়ের মানুষের খাদ্য সামগ্রী, ঈদ উপহার, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত