অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

বাংলার কন্ঠে সংবাদ প্রকাশের পর ইলিশা ঘাটে কোষ্টগার্ডের অভিযানে জব্দকরা হলো একটি ট্রলার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সকাল ১০:৩২

remove_red_eye

৩২১

শফিক খান : দৈনিক বাংলার কন্ঠে সংবাদ প্রকাশের পর অবশেষে  ভোলার ইলিশা ঘাটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী বহনকারী ট্রলার জব্দ করা হয়েছে। শুক্রবার ৭ জুলাই সকালে অভিযান চালিয়ে অবৈধ ভাবে যাত্রী পারাপার করা ট্রলার তানহা জব্দ করে কোষ্টগার্ড। বিআইডব্লিউটিএর  কোনরুপ অনুমতি না নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে যাত্রী পারাপার করে আসছিলো দীর্ঘদিন যাবৎ। উত্তাল মেঘনায় ছোট ছোট অ অনুমোদিত ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার চরম আতঙ্কতার আশঙ্কা দেখা দিলে এ নিয়ে গত বৃহস্পতিবার (৬জুলাই) দৈনিক বাংলার কন্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে শুক্রবার অবৈধ ট্রলার চলাচল বন্ধের জন্য একটি অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড । অভিযানে তানহা নামের একটি ফিটনেস বিহীন (অবৈধ) ট্রলার জব্দ করেন বলে জানিয়েছেন ইলিশা কন্টিনজেন্টের দায়িত্ব প্রাপ্ত সিসি মোঃ সোলাইমান হোসেন। জব্দকৃত ট্রলার তানহা মজুচৌধুরির হাট থেকে যাত্রী বহন করে ইলিশা ঘাটে পৌছার আগেই কোস্ট গার্ড সদস্যরা জব্দ করেন। এদিকে ঐ ট্রলারে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দেয়া যাত্রী মনির বলেন, ৩০০ টাকা ভাড়া নিয়েছেন দুঃখ নেই,নদীর ঢেউয়ের ভয়ে মা বোনদের বমি করা ও কান্না যে দেখেছি এটা সারাজীবন মনে থাকবে। তবে সকালে যেন মজুচৌধুরির হাট ঘাট থেকে একটি অনুমোদিত লঞ্চের ব্যাবস্থা করার আবেদন জানান  যাত্রীরা। ট্রলার জব্দের বিষয়ে মোঃ সোলাইমান হোসেন (সিসি ইলিশা) বলেন ,একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়েছে, তবে কোন লোক পাইনি ঐ ট্রলারে, ট্রলার চালকরা আগেই পালিয়ে গেছে । ঘাট কন্ট্রোল করার পরে জব্দকৃত ট্রলারের বিরুদ্ধে আইনি উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...