অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৩৯৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জেলেদেরে জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রামের একটি ইলিশ মাছ। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটের মো. তসলিম নামের এক আড়তদার জেলেদের থেকে ৭ হাজার একশত টাকায় মাছটি কিনেন।
তসলিম নামের ওই আড়তদার জানান, স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় এই ইলিশটি ধরা পড়ে। এরপর তারা ওই মাছ বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। তখন মাছটি ৭ হাজার একশত টাকা দিয়ে কিনি। স্থানীয় কেউ এতো দাম দিয়ে এই ইলিশ মাছটি কিনতে না পারায় এটি লঞ্চযোগে ঢাকায় পাঠাচ্ছি। সাড়ে ৭ হাজার টাকা হলেই মাছটি বিক্রি করবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে  নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম সর্বস্তরের জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...