অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে লিভার ক্যান্সারে আক্রান্ত নুরে-আলমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৪:১৪

remove_red_eye

২৯৫

লালমোহন প্রতিনিধি: মো. নুরে আলম (৩৫)। পেশায় দিনমজুর। বৃদ্ধ মাতা, স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে তার সংসার। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড পূর্ব চতলা গ্রামের মৃত মো. আমিন মিয়ার ছেলে সে। পরিবারের অভাব দূর করতে দিনমজুরিসহ কৃষি কাজ করতো নুরে আলম। দিনমজুরী করে ভালোই চলছিল তার সংসার। গত তিন বছর আগে প্রচন্ড এলার্জি ও জন্ডিস দেখা দেয়। তখন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেখালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার লিভার সমস্যা হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসকগণ জানান তার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। 
মুহুর্তেই  দিনমজুর নুরে আলমের সব স্বপ্ন যেন ধুলিসাৎ করে দিয়েছে এই মরণ ব্যাধি। চিকিৎসার খরচ ও পরিবার পরিজন নিয়ে বর্তমানে কঠিন বিপদে রয়েছে সে। চিকিৎসার জন্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে দারদেনা করে ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যান তার স্বজনরা। ঢাকার ধানমন্ডি ৯/এ এর ইবনে সিনা হসপিটাল গেলে সেখানের ডাক্তাররা জানান, তার চিকিৎসার জন্য খরচ লাগবে সাড়ে ৫ লক্ষ টাকা। দিনমজুর নুরে আলমের পক্ষে সংসারের খরচ জোগানো এবং চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা অসম্ভব। এ জন্য এলাকাবাসী ও তার পরিবার তাকে বাঁচাতে সমাজ, দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। তার কাছে সহযোগিতা পৌঁছাতে যোগাযোগ করতে পারেন মো. নুরে আলম - ০১৭৫০৬৯৬১৫১, এই নাম্বারটি নগদ একাউন্ট করা রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...