অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ১১ হাজার কৃষক আমন আবাদে প্রণোদনা পাচ্ছেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৪১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলার ৭ উপজেলায় চলতি আমন মৌসুমে ১১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি প্রণোদনা পাচ্ছেন। আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষক ৫ কেজি করে আমনের উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এসব কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় ২ হাজার কৃষক, দৌলতখানে ১ হাজার ২০, বোরহানউদ্দিনে ১ হাজার ১৫০, লালমোহনে ১ হাজার ৩০০, তজুমদ্দিনে ৭৮০, চরফ্যাশনে ৪ হাজার ৫০ ও মনপুরায় ৭০০ কৃষক রয়েছেন। এছাড়া জেলায় চলতি বছর ১ লক্ষ ৭৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর  জানান, উচ্চফলনশীল আমন আবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার এসব প্রণোদনা দিচ্ছে। এক বিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষক এসব বীজ-সার পাবে। ফলে কৃষকদের আগ্রহ বাড়বে আমন চাষে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...