অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে দেশীয় উন্নয়নের ক্ষেত্র প্রাসঙ্গিক : স্পিকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

২৮৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষ্যমাত্রার সাথে দেশীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক।
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে. মোহাম্মদ স্পিকারের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কোভিড অভিঘাতের কারণে সময়ক্ষেপন হলেও ২০৩০ এর মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সরকার নিরলস কাজ করছে।’
সাক্ষাতকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই উন্নয়ন, এসডিজি লক্ষ্যমাত্রা, লিঙ্গ সমতা, শিশু শ্রম, বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
স্পিকার বলেন, জাতীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা রোধে আন্তরিকভাবে কাজ করছেন এবং জাতীয় সংসদও এসকল ক্ষেত্রে তাদের সবধরণের সহায়তা প্রদান করছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় ডেলটা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন। এই ব-দ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত কর্মসূচিতে জাতীয় সংসদও অংশগ্রহণ করবে।
তিনি বলেন, একজন কন্যাশিশু তার জীবনের বিভিন্ন পর্যায়ে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো একটি মডেলের মধ্যে এনে তাকে বিভিন্ন প্রকার সহায়তা প্রদানের মাধ্যমে সক্ষম ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য কাজ চলমান রয়েছে। এ সময় তিনি কর্মজীবী মহিলাদের কাজের পরিবেশ উন্নয়নে সকলকে সচেষ্ট হবার আহ্বান জানান।
স্পিকার বলেন, এদেশের তরুণ প্রজন্ম বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোভিড অভিঘাতের কারণে শিশুশ্রম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে হবে এবং প্রাথমিক শিক্ষায় সকলের জন্য আর্থিক প্রনোদনার ব্যবস্থা করে শিশুশ্রম রোধ করা যেতে পারে।
ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে. মোহাম্মদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ কাজের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এসময় স্পিকার এসডিজি বাস্তবায়নে আমিনা জে. মোহাম্মদ এর লিডারশীপের প্রশংসা করেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...