অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৭ই মে ২০২৬ | ২৪শে বৈশাখ ১৪৩৩


তজুমদ্দিন ও লালমোহনে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ রাত ১০:৩৭

remove_red_eye

৫৭৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা,সংঘর্ষ ও গুলি বিদ্ধের ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপই বিচার দাবী করে পৃথক ভাবে পাল্টা পাল্টি সাংবাদিক সম্মেলন করেছে।


বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ও মো: হোসেন হাওলাদার অভিযোগ করেন, গত রবিবার ২৫ জুন তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের কর্মীরা হামলা চালায়। এতে তজুমদ্দিনে চাচড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানসহ ৭/৮টি ঘর ও লালমোহন উপজেলার ধলিগোরনগর ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে ১২/১৩ টি বসত ঘর, ১৫টি দোকান, চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ৮/১০ জন আহত হয়েছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত চাঁচাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইউছুফ, ধলিগৌর নগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম হাওলাদার, রুমা বেগম, রাশেদা বেগম হামলা ও ভাংচুরের অভিযোগ তুলে ধরেন। সাবেক ইউপি চেয়ারম্যান মো: হোসেন হাওলাদার অভিযোগ করেন, তার বিরুদ্ধে হয়রানির মূলক মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশকে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাদের কোন নিরাপত্তা দেয়া হচ্ছে না। এতে করে তারা গ্রেফতার আতংকে রয়েছে। তারা এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি গ্রহণ করছেন।
অপর দিকে মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান অভিযোগ করেন,চাঁচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত রিয়াদ হোসেন হান্নানের মধ্যেকার কোন্দল রয়েছে। হান্নান দল থেকে বহিস্কৃত ।  শনিবার লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারে আওয়ামী লীগ অফিস ভাঙচুরকারী বহিরাগত লোকজন চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রিয়াদ হোসেন হান্নানের বাসায় অবস্থান কালে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।
রবিবার বেলা সাড়ে এগারোটা চাচড়া ৬ নং ওয়ার্ড সদস্য ফিরোজ উদ্দিন চেয়ারম্যানের বাড়ির সড়ক দিয়ে যাওয়ার সময় নির্বাচন কালীন বিরোধকে কেন্দ্র করে তার উপর কয়েকজন মিলে হামলা করলে এ সময় সাথে থাকা নাজিমউদ্দিন গুলিবিদ্ধ হয়।  বেলা পৌনে ২টার দিকে ৮নং ওয়ার্ড সদস্য সিদ্দিক মিস্ত্রি ও আব্বাস মোল্লা ওই পথে বাড়ি যাওয়ার সময় হামলার শিকার হন। এসময় অবরুদ্ধ করে আব্বাস মোল্লাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়, পরে পুলিশ তাকে উদ্ধার করে।

অভিযোগ করা হয়, গত ইউপি নির্বাচনের আগ থেকে তার অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাকে সমর্থন না করায় এমন সাধারন মানুষকে পিটিয়ে হাতপা ভেঙে দেয়। হান্নান বাহিনীর গুলিতে আহত নাজিমউদ্দিন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এমন কি মোহনা নামের এক কলেজ ছাত্রীকে পথে আটকে শ্লিলতাহানীর চেষ্টা করে হান্নান সন্ত্রাসীরা। হান্নান ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বরিশাল বিএম কলেজের মেথমেটিকস বিষয়ের মাস্টার্স ক্লাসের ছাত্রী মোহনা বেগম সাংবাদিকদের জানান, তার বাড়ি চাঁচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তার বাবা মনির মিয়া ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ছুটিতে বাড়ি এসে সে লালমোহনে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। কম্পিউটার শিখে ঘটনার দিন দুপুরে বাড়ি ফেরার সময় পথে হান্নান চেয়ারম্যানের সন্ত্রাসী ক্যাডার বিএনপি ক্যাডার জাকির , গিয়াসউদ্দিনসহ কয়েক জন অস্ত্র নিয়ে ইজিবাকের সামনে দাঁড়িয়ে, আমাকে জোর করে হাত ধেরে টানাটানি করে অটো থেকে নামায়, হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এলাকায় থাকতে হলে তাদের কথামত চলতে হবে বলে হুমকী দেয়। তাকে রক্ষা করতে চাচাত ভাই শরীফ ছুটে এলে তাকেও বেধরক মারধর করা হয়। লালমোহনের হরিগঞ্জ বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রæপ হামলা চালিয়ে আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে। এসব ঘটনায় ফিরোজ উদ্দিন ও সিদ্দিক মিস্ত্রি বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা করেন।
 কিন্তু এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্যে ভোলা-৩ থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিবিএস ক্যাবল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান গ্রুপ এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা ভোলা-৩  আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী  চৌধুরী শাওন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগসহ কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচার করছেন। আমরা এসব মিথ্যাচার অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অপর দিকে চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের অভিযোগ অস্বীকার করে জানান, সাবেক চেয়ারম্যান হান্নান তাদের লোকজনকে মারধর ও গুলি করেছেন। এতে যুবলীগ নেতা নাজিম গুলিবিদ্ধসহ তাদের পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর গুলি বিদ্ধ একজনসহ ২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়।


এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান পক্ষ এ পর্যন্ত থানায় মৌখিক বা লিখিত কোন অভিযোগ দেয়নি। অপর পক্ষ ৫৪জনকে আসামী করে মামলা দিয়েছে। এতে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪ জন জামিন পেয়েছে।





চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

আরও...