বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ রাত ১১:৪২
৩৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় প্রতিবন্ধীব্যক্তির জীবন মান উন্নয়নে ১১দফা দাবি বাস্তবায়নে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভোলার বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প পরিচালক চিন্ময়ী তালুকদার প্রতিবন্ধীব্যক্তির জীবন মান উন্নয়নে ১১দফা দাবি তুলে ধরেন। দাবী গুলো হচ্ছে, ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক নূন্যতম ৫,০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে। প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রনয়ন। চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন। অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা। বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট এবং বিদ্যালয় প্রতিষ্ঠা, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা। শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রæতিলেখক নীতিমালা। শ্রমজীবীমেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি, ১টি খামার ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা। গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা। প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। মন্ত্রনালয় ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট।
সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থি ছিলেন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হাসিব রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল প্রমূখ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক