বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ রাত ১০:১৮
৩৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় জেলা পুলিশের উদ্যোগে দুটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ‘মুক্তিযুদ্ধা ও ভোলা পুলিশ ও দ্বৈপায়ন” নামে দুটি বইয়ের মোড়ক উম্মোচন করেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন,ভোলা পুলিশের উদ্যোগে আমরা দুটি প্রকাশনা বের করেছি। একটি মহান মুক্তিযুদ্ধে ভোলায় কর্মরত পুলিশ সদস্য এবং ভোলার বাসিন্দা পরবর্তীতে তারা পুলিশে যোগদান করেছে জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সেই বীর শহীদের স্বরণে রাখার জন্য ‘মুক্তিযুদ্ধা ও ভোলা পুলিশ’ শিরোনামে প্রকাশনা করেছি।
মূলত ঐ সময় পুলিশ সদস্য যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলো তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের দেওয়া তথ্য নিয়ে আমরা সংকলন করে আমরা এই বইটি রচনা করেছি।পাশাপাশি ওই সময় পুলিশ ঐ সদস্যদের দৃষ্টিতে ভোলায় সংগঠিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস গুলোকে তারা সামনে আনার চেষ্টা করেছে। আমরা আশাকরছি মুক্তিযোদ্ধের সময় পুলিশের যে আত্মত্যাগ মুক্তিযুদ্ধের সময় এবং পুলিশ সদস্যরা যে দেশপ্রেম নিয়ে কাজ করে সেই দেশ প্রেম আর জাগ্রত হবে।
ওই সময় পুলিশ সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে যে যুদ্ধে গিয়েছিল দেশে যে কোন ক্রান্তিকালে আবার সেই ঝুঁকি নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে সেই অনুপ্রেরণা যোগাবে।
আমাদের দ্বিতীয় বইটি আমরা ‘দ্বৈপায়ন’ নামে প্রকাশ করেছি।আমরা মূলত ভোলা জেলা পুলিশের কার্যক্রম নিয়ে এই বইটি প্রকাশ করেছি এবং এতে আমাদের বিভিন্ন কার্যক্রমে আলোকচিত্র পাশাপাশি ভোলার সুশীল সমাজের ভোলা সুধিজনদের কর্মরত সরকারের কর্মকর্তাদের বিভিন্ন লেখা এখানে সমৃদ্ধ করেছেন।
এই বইটি যখন পুলিশ সদস্যরা পরবেন তখন তাদের করনীয় সম্পর্কে জানতে পারবেন। সাধারন মানুষ পুলিশকে নিয়ে কি ভাবছেন সেটি পুলিশ সদস্যরা জানতে পারবেন।
এসময় বইয়ের মোড়ক উম্মোচন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার,সহকারী পুলিশ সুপার মো: মাসুম বিল্লাহ, ভোলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, চ্যানেল-২৪ এর রিপোর্টার আদিল হোসেন তপু, এখন টিভির ভোলা প্রতিবেদক ইমতিয়াজুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গন উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত