অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে বসতঘরে অগ্নিকান্ডে পুড়ে বৃদ্ধার মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ০৯:২৯

remove_red_eye

৫৫২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বসতঘরে অগ্নিকান্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগীরচর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাÐের ঘটনা ঘটে। ৭৫ বছর বয়সী মৃত বৃদ্ধা আনোয়ারা বিবি ওই এলাকার মৃত আশেক আলীর স্ত্রী। নিজের বসত ঘরে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বৃদ্ধার ঘরে আগুন দেখে আশেপাশের লোকজন ডাকচিৎকার দেন। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের প্রাণপন চেষ্টা চালান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসত ঘরটিসহ ভিতরেই পুড়ে কয়লা হয়ে যান বৃদ্ধা আনোয়ারা বিবি।
বদরপুর  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটন সাজী বলেন, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তবুও নিজ ঘরের চুলায় রান্না করেই খেতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাতের জন্য খাবার রান্না করে ঘরের ভিতরে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। এরপর হঠাৎ অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে পুরো ঘরটিসহ পুড়ে যান বৃদ্ধা আনোয়ারা। আমরা ধারণা করছি; রান্নার চুলা থেকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, কেউ আগুনে পুড়ে মারা গেলে তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়। আমরাও ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের চেষ্টা করবো।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...