লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ০৯:২৯
৫৮২
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বসতঘরে অগ্নিকান্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগীরচর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাÐের ঘটনা ঘটে। ৭৫ বছর বয়সী মৃত বৃদ্ধা আনোয়ারা বিবি ওই এলাকার মৃত আশেক আলীর স্ত্রী। নিজের বসত ঘরে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বৃদ্ধার ঘরে আগুন দেখে আশেপাশের লোকজন ডাকচিৎকার দেন। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের প্রাণপন চেষ্টা চালান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসত ঘরটিসহ ভিতরেই পুড়ে কয়লা হয়ে যান বৃদ্ধা আনোয়ারা বিবি।
বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটন সাজী বলেন, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তবুও নিজ ঘরের চুলায় রান্না করেই খেতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাতের জন্য খাবার রান্না করে ঘরের ভিতরে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। এরপর হঠাৎ অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে পুরো ঘরটিসহ পুড়ে যান বৃদ্ধা আনোয়ারা। আমরা ধারণা করছি; রান্নার চুলা থেকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, কেউ আগুনে পুড়ে মারা গেলে তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়। আমরাও ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের চেষ্টা করবো।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত