অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলার রাজাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো শত শত মানুষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৩ রাত ১০:২৩

remove_red_eye

৭৯৩

মলয় দে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা পেলো শত শত নারী পুরুষ।
বৃহস্পতিবার ২২ শে জুন সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত  ভোলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার ওবায়দুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের ডাঃ গোলাম রাব্বী চৌধুরী স্বাক্ষর তাঁর পিতা রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবি আব্দুলাহ টুনু চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ উদ্যোগে এই  ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জানা যায়, বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মানুষ এই মেডিকেল ক্যাম্পের  আওতায় এসে চিকিৎসা সেবা গ্রহন করে। ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন বিভাগের ৭জন ও ভোলার বাহিরে থেকে আসা ১ জন সহ মোট ৮জন চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেন।সেখানে চিকিৎসক দের মধ্যে ছিলেন উচ্চরক্ত চাপ, বাথ জ্বর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান বিপ্লব, হাড় জোড়া, বাথ ব্যথা,বিকলাঙ্গ ও ট্রমা সার্জন ডাক্তার মোঃ মোঃ রেজাওনুল আলম সোহেল, প্রসূতি ও গাইনি চিকিৎসক নাসরিন সুলতানা,বক্ষব্যাধি,চর্ম ও যৌন রোগের ডাঃ নাইমুল হাসনাত নাইম,চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ তায়েবুর রহমান ও শিশু রোগ  বিশেষজ্ঞ ডাঃ শাকিলুর রহমান।

এছাড়াও কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ তানজিল আহমেদ এই মেডিকেল ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন ছানি রোগীর  বিনামূল্যে চোখের ছানি অপারেশন করবেন।

 এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী ও মরহুম আবি আব্দুলাহ টুনু চৌধুরীর সহধর্মিণী ছালেহা আক্তার বুলবুল চৌধুরী ।
ডাঃ গোলাম রাব্বী চৌধুরী স্বাক্ষর বলেন,আজ আমার বাবার ৮ম মৃত্যু বার্ষিকী।তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।তিনি তার জীবনের বেশীরভাগ সময়ই সমাজসেবায় পার করেছেন।তাই তার স্মরনে আজ অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

মরহুম আবি আব্দুলাহ টুনু চৌধুরীর সহধর্মিণী সালেহা আক্তার বুলবুল চৌধুরী বলেন,আজ তিনি নেই তার মৃত্যুবার্ষিকীতে আমরা এই সেবার মধ্য দিয়ে তার রুহের মাগফেরাত কামনা করছি যাতে করে তার আত্মার শান্তি পায়।

এদিকে ওই এলাকায় এ ধরনের উদ্যোগেকে স্বাগত জানায় সেখানকার স্থানীয়  এলাকাবাসী।তারা মনে করেন আগামীতে এমন উদ্যোগ যদি আরো হয়, তাহলে গ্রামের অসহায় লোকগুলোর আর বিনা চিকিৎসায় ভুগতে হবে না। এসময় তারা  ডাঃ গোলাম রাব্বী চৌধুরী স্বাক্ষর ও তার স্ব পরিবারের জন্য দোয়া কামনা করেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...