অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ন্যাটোতে যোগ দেয়ার সহজ পথ পাবে না ইউক্রেন : বাইডেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২৩

remove_red_eye

৪২৩

সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে বিশেষ কোন ব্যবস্থা করবে না।
রুশ আগ্রাসন সত্ত্বেও শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন।
ওয়াশিংটনের কাছে সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের বাইডেন আরো বলেন, ‘তাদেরকে একই মান অর্জন করতে হবে। সুতরাং আমরা এটাকে সহজ করতে যাচ্ছি না।’
ন্যাটো নেতৃবৃন্দ আগামী মাসে লিথুনিয়ায় বৈঠক করতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে বাইডেন এ মন্তব্য করলেন।
এদিকে ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতীকী পদক্ষেপ হিসেবে জোট নেতারা লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন আয়োজন করতে যাচ্ছেন।
এই বৈঠক নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্যে কিয়েভকে সমান সুযোগ তৈরি করে দেবে। তবে কিয়েভের সদস্যপদ পাওয়া নিয়ে বৈঠকে কোন আলোচনা হবে না বলে স্টলটেনবার্গ জানিয়েছেন।
ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো সদস্যপদ পেতে ইউক্রেনের জন্যে একটি ভালো রোডম্যাপের জন্যে চাপ দিলেও যুক্তরাষ্ট্র ও জার্মানীর মতো মিত্রদেশগুলো কিয়েভ একদিন  যোগ দেবে ধরনের ২০১৪ সালের অস্পষ্ট অঙ্গীকারের বাইরে যেতে তেমন একটা ইচ্ছুক নয়।

সুত্র বাসস

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...