অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ১০ টাকার লাকি কুপনে যুবক জিতলেন মোটরসাইকেল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

৪৩৯

লালমোহন প্রতিনিধি : ১০ টাকা দিয়ে একটি লাকি কুপন কিনেন যুবক মো. রুবেল। ওই লাকি কুপনের ড্রতে তিনি পেয়েছেন ১ লক্ষ ৩০ হাজার টাকা দামের টিভিএস মেট্রো মডেলের মোটরসাইকেল। সোমবার বিকালে যুবক রুবেলের হাতে লালমোহন পৌরসভার কলেজপাড়া এলাকায় মোটরসাইকেলের চাবি তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। মোটরসাইকেল জয়ী রুবেল ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শনিবাড়ির বাসিন্দা।
জানা যায়, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে লাকি কুপন বিক্রি করা হয়। রোববার বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। রাতে হয় লাকি কুপনের ড্র। এতে ৩১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে প্রথম পুরস্কার ছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা দামের মোটরসাইকেল।
লাকি কুপনে প্রথম পুরস্কার জয়ী যুবক মো. রুবেল বলেন, খেলা উপলক্ষে যে টিকিট বিক্রি করা হয়েছে সেখান থেকে ১০ টাকা মূল্যের দুইটি টিকিট কিনি। যার মধ্যে একটিতে মোটরসাইকেল জিতেছি। এ পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। এতো সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রাহাত আনোয়ার জানান, সমাজ থেকে অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশনায় উপজেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করছে। প্রতিটি টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে লাকি কুপন ড্র’র-ও আয়োজন করা হয়। শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষেও এই লাকি কুপন বিক্রি করা হয়। রোববার রাতে স্বচ্ছভাবে তার ড্র অনুষ্ঠিত হয়। এতে রুবেল নামের এক যুবক প্রথম পুরস্কার মোটরসাইকেল জয়ী হন। এছাড়া আরো ৩০ জন পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...