বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুন ২০২৩ রাত ০৯:১৬
৩৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়ের হাট রাস্তা মাথা সংলগ্ন এলাকায় এ আর পরিবহন নামে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের স্টিয়ারিং ভেঙে ডোবায় পড়ে গেছে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
শুক্রবার (৯ জুন) আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসটি চরফ্যাশন ও লালমোহন থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। বাংলাবাজার ও ভোলা শহরের আরও দুইটি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশাল হয়ে বাসটি খুলনায় পৌঁছানোর কথা ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন অফিসার রুহুল আমীন ও বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিল। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ স্টিয়ারিং ভেঙে পাশের ডোবায় পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আবু তাহের (৪৫) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত