বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুন ২০২৩ রাত ০৯:৪৯
৪০০
মলয় দে : ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভাচুর্য়ালী ঢাকা থেকে যুক্ত হয়ে এই ফুটবল টুর্নামেনটের উদ্বোধন করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় তিনি নতুন প্রজন্মকে বেধা বিকাশে এগিয়ে নেয়ার জন্য খেলার বিকল্প নেই উল্লেখ করে উপস্থিত খেলোয়ার ও দর্শককে শুভেচ্ছা জানান। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, এসিল্যান্ড মোঃ আলী সুজা, সদর থানার ইনচার্জ শাহীন ফকির, ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, ভেলুমিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ফয়সালসহ অন্যন্যরা ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী বলেন,অনূর্ধ্ব ১৭ এই টুনার্মেন্টটি সরকারের পরিকল্পনা অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে খেলোয়ার বাছাইয়ের একটি প্রক্রিয়া।জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক খেলোয়ার এই উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহন করে পরবর্তীতে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের খেলাতেও অংশগ্রহন করে থাকবে।
উদ্বোধনী ম্যাচে ভেলুমিয়া ইউনিয়ন বনাম বাপ্তা ইউনিয়ন ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। বাপ্তা ইউনিয়নের খেলোয়াররা ভেলুমিয়া ইউনিয়নের খেলোয়ারদেরকে ৩-০ গোলে পরাজিত করে তাদের ১ম জয় নিশ্চিত করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলো তালহা তালুকদার বাঁধন।
এই টুর্নামেন্টে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে।আগামী ১৫ই জুন ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে বলে জানা যায়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত