অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় স্বস্তির বৃষ্টি, জনমনে প্রশান্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৩ বিকাল ০৪:৩২

remove_red_eye

৩৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলায় তীব্র তাপপ্রবাহ শেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণের এ জেলায় বৃষ্টিপাত হচ্ছে। এমন বর্ষণে ভ্যাপসা গরম কমে জনমনে প্রশান্তি ফিরে এসেছে। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে বৃষ্টির পানিতে । বিভিন্ন পাড়া-মহল্লায় কিশোরদের বৃষ্টির মধ্যে খেলাধুলা করতে দেখা গেছে। এদিকে দীর্ঘ তাপপ্রবাহের পর টানা বর্ষণ ফসলের জন্য আর্শিবাদ হয়ে দেখা দিয়েছে।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: মাহবুবুর রহমান বলেন, আজ সকাল ৭টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়লে গরম কমে যাবে। আগামী ২-৩দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির বলেন, কৃষকরা দীর্ঘদিন বৃষ্টির অপেক্ষায় ছিলো। কারণ রোপা আউশ রোপণ করতে বিলম্ব হচ্ছিল তীব্র খরার জন্য। একইসাথে আমনের বীজতলার জন্য জমি প্রস্তুত করতে পারেনি তারা। অবশেষে কাঙ্খিত বৃষ্টিপাতে কৃষকদের রোপা আউশ রোপণ শুরু হয়েছে এবং আমনের বীজতলার জন্য জমি প্রস্তুত কাজ শুরু হচ্ছে।
শহরের গাজীপুর সড়কের ব্যবসায়ী আব্দুল হাই জানান, টানা গরমে এ কয়দিন জনজীবন অস্থির ছিলো। আজ বৃষ্টিতে আবার স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে বৃষ্টির পানিতে সড়কের সকল ধুলাবালি ধুয়ে গেছে। রিকশা  চালক ইলিয়াস হোসেন বলেন, সকাল থেকেই বৃষ্টিতে ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, কিন্তু কোন ক্লান্তি লাগছেনা। গরম থেকে মুক্তি পেয়েছি এটাই আনন্দ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...