অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস পালন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১লা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৩৪৭

হাসনাইন আহমেদ মুন্না : ‘টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। বক্তব্য রাাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নূরুল আমিন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশিষ কুমার কুন্ড, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, খামারি ইমরুজ আলম টিমন প্রমূখ।
বক্তারা বলেন, সুস্থ্য থাকতে প্রতিদিন এক গøাস দুধ পান করতে হবে। আমাদের শরীরে রোগ প্রতিরোধে দুধের কোন বিকল্প নেই। আর আজকের এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সচেতন করা। যেহেতু ভোলার চারপাশে নদী, তাই অন্য জেলা থেকে এখানে দুধ আমদানি করা কঠিন। তাই স্থানীয়ভাবে আমাদের দুধের উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে।
পরে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...