লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মে ২০২৩ রাত ০৯:৩১
৪৮৭
লালমোহন প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জেলার পর এবার বরিশাল বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৩০ মে) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আয়োজকদের গঠিত বাছাই কমিটি তার পেশাগত, গবেষণামূলক, সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।
জানা যায়, হোসনে আরা নাহার যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোপূর্বে দুইবার আইসিটি ট্রেনিংয়ে থাইল্যান্ড গিয়েছেন। এর আগে, ২০১৬ ও ২০১৯ এবং ২০২৩ সালে তিনবার উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নিজের এই কৃতিত্বপূর্ণ অর্জনের ব্যাপারে হোসনে আরা নাহার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছি। এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত। এটা আমার জন্য সত্যিই বড় অর্জন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবো। তাই সকলের কাছে দোয়া কামনা করছি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত