বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে মে ২০২৩ সকাল ০৬:১১
৩৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন ও ইলিশা ইউনিয়ন এ দুটি অসহায় দরিদ্র পরিবারকে দুটি দোকান উপহার দেয়া হয়। দোকান দুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বাহাউদ্দিন। দোকান পেয়ে মিরাজ জানান, আগে তিনি রিক্সা চালাতেন এবং সড়ক দুর্ঘটনায় একটি পা হারান। পা হারিয়ে বেকার হয়ে পরেন তিনি। পরে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন তার কৃত্তিম পা লাগিয়ে দেয় এবং বাবসা করার জন্য দোকান করে দেন। এর আগেও দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি, সবজি, সেলাই মেশিন, গরু বিতরণ এর মত নানাবিধ কাজ করে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাসান ইসতিয়াক (বাবু), আলতাযের রহমান কলেজ এর অধ্যক্ষ জাহানযেব আলম টিটব, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল সহ সংগঠনের সদস্যরা। তাদের এ ধরনের বাতিক্রমী উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ এবং এলাকাবাসী। কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্নআয়ের মানুষের খাদ্য সামগ্রী, ঈদ উপহার, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত