অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে প্রবাসীর বসতঘরে মুখে মাস্ক পরে দুর্ধর্ষ ডাকাতি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৬৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার আবু তাহের মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ৬ সদস্যের ডাকাত দল প্রবাসী ইসমাইল কবীরের ঘরে হানা দিয়ে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়। প্রবাসী ইসমাইল কবীর জানান, রবিবার রাত আনুমানিক ১ টার দিকে তাদের ঘরের সদর দরজা ভেঙে মুখে মাস্ক পরে ও দেশীয় অস্ত্র নিয়ে ৬ সদস্যের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে হাত এবং চোখ বেঁধে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর ওই ডাকাত দল ঘরের আলমেরি, ট্রলি এবং সুকেশ ভেঙে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়। এছাড়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এলোমেলো করে ফেলে রেখে যায়। প্রবাসী ইসমাইল আরো বলেন, যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা বলেন; বেঁচে থাকলে অনেক সম্পদ পাবেন, থানা-পুলিশকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। এরপর তারা আমার স্ত্রীর হাত খুলে দিলে সে আমাদের সকলের হাত খুলে দেয়। পরে পাশের বাড়িতে গিয়ে ঘটনা জানিয়ে একজনের ফোন দিয়ে ৯৯৯-এ কল দেই। এরপর রাতেই পুলিশ আমাদের বাড়িতে আসেন। এদিকে, ডাকাতির খবর শুনে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ সিআইডি এবং ডিবি সদস্যরা। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...