বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মে ২০২৩ রাত ০৮:৩১
৩৪৮
মলয় দে : প্রচন্ড গরমে ভোলায় তালের শাঁসের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে।খেতে সুস্বাদু এই তালের শাঁস গ্রামে যেমন বিক্রি হচ্ছে। তেমনি শহরের অলিগলিতে, বিভিন্ন স্থানে রাস্তার পাশে অথবা ভ্যানে করে তালের শাঁস বিক্রি করে ব্যস্ত সময় পার করছে তাল ব্যবসায়ীরা।জৈষ্ঠ্য মাসের এমন তীব্র গরমে,তালের শাঁস খেয়ে একটু প্রশান্তির জন্য বিভিন্ন শ্রেনি ও বয়সের মানুষ ভিড় করছে তাল বিক্রেতার কাছে। তারা নিজেদের পছন্দ মতো এক বা একাধিক তাল বেঁছে নেয়।তারপর তা নিয়ে চলে দর কশাকশি।দর চুড়ান্তের পড়েই বিক্রেতার কাজ শুরু।একের পর এক তাল কেটে তালের শাঁসটি বের করে ।এর পর কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে খেয়ে থাকে। আবার কেউ বাড়িতে পরিবারের সদস্যদের জন্য নিয়ে যায়। মিষ্টি এই তালের শাঁসের স্বাদ অতুলনীয়। তীব্র এই তপদাহে যে কোন পথিকের তৃষ্ণা মেটাতে দারুণ ভূমিকা পালন করে এই তালের শাঁস। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই বেচা বিক্রি। তালের শাঁসের চাহিদা বেশি হওয়ায় এতে ব্যবাসায়ীরা অনেক লাভবান হচ্ছে।ভালো দাম পাওয়ায় এতে খুশি বিক্রেতারা। এই তালের শাঁস বিক্রি করে অনেকেই এখন তাদের জিবীকা নির্বাহ করছে।প্রতি পিচ তাল খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।পাইকাররা ভোলার ভেলুমিয়া,ব্যাংকের হাট,ভেদুরিয়া, বোরহানউদ্দিন ঘুইংগার হাটসহ বিভিন্ন এলাকা থেকে ঘুরে ঘুরে গাছ মালিকদের কাছ থেকে তাল সংগ্রহ করা হয় । জানাযায়, ব্যবসায়ীদের তাল কেনার প্রক্রিয়া একটু ভিন্ন ধরনের। তারা গাছ হিসেবে অর্থাৎ একটি গাছে কত তাল আছে তা তারা প্রথমে অনুমান করে।তারপর প্রতিটি তালের মূল্য ৪ থেকে ৫টাকা দর নির্ধারন করে।গড়ে একটি গাছ ১২শ থেকে ১৫শ টাকা হারে গাছ মালিকদের কাছ তাল ক্রয় করে । ভোলা শহরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের খুচরা তাল ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম জানান,ভোলায় তালের শাঁসের চাহিদ অনেক বেশী।আমি এখানে সকাল ১০ থেকে রাত ১১টা পর্যন্ত তালের শাঁস বিক্রি করি।আমার প্রতিদিন ৫০০থেকে ৬০০ পিচ তাল বিক্রি হয়।পাইকাররা এখানে এসে আমাকে তাল দিয়ে যায়।তাদের কাছ থেকে প্রতি পিচ তাল ১২ থেকে ১৫ টাকা দরে কিনে নেই।সেই তাল পরবর্তীতে খুচরা প্রতি পিচ ২০ টাকা দরে বিক্রি করি।কখনো কখনো এর দাম ২৫ টাকা ও হয়।আমি আগে রং মিস্ত্রির কাজ করতাম।এখন আর রংয়ের কাজ করি না।তালের শাঁসের চাহিদা ভালো সেই সাথে লাভ ও ভালো হওয়ার এখন তাল শাঁস বিক্রি করেই আমার সংসার চালাই।আমার সাথে এখানে আরো দুইজন লোক ও কাজ করে।তাদের সংসার ও চলে এই তাল বিক্রির টাকায়। এদিকে তালের শাঁস খেতে আসা দিদার হোসেন বলেন,ভোলায় তালের শাঁসের ব্যাপক চাহিদা এটা সত্যি। আমি প্রায় সময়ই তালের শাঁস খেয়ে থাকি।তালের শাঁসের মাজাটাই একটু অন্য রকম।পরিবারের সদস্যদের জন্যও এখান থেকে তাল কিনে নিয়ে যাই।সবাই অনেক তৃপ্তি সহকারে এই তালের শাঁস খায়।তবে দামটা আরো একটু কম হলে ভালো হতো।দামটা বেশি নেয়া হচ্ছে বলে আমি মনে করি। তালের দাম বেশী প্রসঙ্গে কালীবাড়ি মোড়ের আরও একজন খুচরা তালের শাঁস বিক্রেতা মোঃ বাহার'র জানান,তালের চাহিদা অনুযায়ী তাল তেমন পাওয়া যায় না।তাল গাছের সংখ্যা কম কিন্তু চাহিদা অনেক বেশী।পাইকাররা ৪ থেকে ৫ টাকায় গৃহস্থের কাছে থেকে তাল কিনে তা ঠিক।তবে এই তাল তাদের বাজার পর্যন্ত আনতে ভাড়া ও অন্যান্য খরচ মিলে প্রতি পিচ তাল ১২ টাকা থেকে ১৫ টাকা দর পরে যায়।এদিকে আমাদের মতো খুচরা বিক্রেতাও জেলায় অনেক।তখন বেশী দাম দিয়ে কিনে নেয় যে যার মতো।পরে তারা সেই তাল গুলোই আ আরো বেশী দামে বিক্রি করে। তিনি আরো বলেন,তবে সরকারি ভাবে যদি এই তাল গাছ লাগানোর কোনো ব্যবস্থা গ্রহন করা যায় তাহলে এই তালের শাঁসের যে চাহিদা তাও পূরন হবে।তার সাথে সাথে আরো অনেক মানুষ এই তালের শাঁস বিক্রি করে তাদের সংসার ও ভালো ভাবে চালাতে পারবে। এই তালের শাঁস শুধু খেতেই যে সুস্বাদু তা কিন্তু নয়।পুষ্টি গত দিক থেকেও এটি অনেক স্বাস্থ্যকর। তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়াম সহ আরো অনেক খনিজ উপাদান। এর সাথে আরো আছে অ্যান্টি অক্সিডেন্ট ও এ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। ভোলায় পল্লী উন্নয়নে কাজ করে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।সেখানে কর্মরত পুষ্টিবিদ মোঃ বাবুল আকতার তাল শাঁস এর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে বলেন, বিশেষ করে এই গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ মানবদেহে পানি শূন্যতা দূর করে। এতে অনেকগুলো অ্যামাইনো এসিড থাকে যা প্রোটিনের একটি ভালো উৎস। একই সাথে ভিটামিন ও মিনারেলের ও খুবই ভালো উৎস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি১ (থায়ামিন), বি২ ( রিবোফ্লাভিন) ও সি এবং ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়ামের উপস্থিতি রয়েছে। তিনি আরো বলেন,এতে থাকে ফার্মান্টেড কার্বোহাইড্রেট শ্যুগার উৎস যা ইনসুলিন রেসিট্যান্স কমাতে সাহায্য করে যা টাইপ টু ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। ক্যালরির পরিমান কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কার্ডিওভাস্কুলার ডিজিজ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্যে করে বলেও জানান তিনি। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবির জানান,তাল একটি সুস্বাদু ফল।সুস্বাদু ফলের পাশাপাশি এতে অনেক পুষ্টি গুনাগুন রয়েছে।সেই সাথে তাল গাছ ভূমিক্ষয় ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। সাধারণত রাস্তার দু পাশে ও বিলের আইলগুলোতে তালগাছ বেশী দেখা যায়।এই গাছ গুলো যাতে বিলুপ্ত না হয় এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহন করছি।তার পাশাপাশি প্রতি বছর তাল পাকার পর তালের বীজ সংগ্রহ করা হচ্ছে।বীজগুলো চারায় রুপান্তরের পর তা ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে রোপন করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক