অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৩০৮

 


বাংলার কণ্ঠ প্রতিবেদক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বর্তমান সরকারের অধীনে দেশে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে আবারও ২০০১ সালের মতো বিএনপি সরকার ক্ষমতায় আসলে এসকল প্রকল্প বন্ধ করে দিবে।
আজ বৃহস্পতিবার  দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলায় ভাঙন রোধে এক হাজার ৯৬ কোটি টাকা ব্যায়ে তজুমদ্দিন উপজেলার সোনাপুরে আনুষ্ঠানিক মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ প্রকল্পটি ২০২২ সালের ৫ এপ্রিল একনেকে অনুমোদন লাভ করে এবং ২০২৫ সালের জুনে  শেষ হবে।  প্রকল্পের মাধ্যমে লালমোহন তজুমদ্দিনের  ১৭ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, ৩৪ কিলোমিটার এলাকার বাঁধ পূনর্বাসন, ১৯ কিলোমিটার নদী পূণঃখনন এবং ৭ টি স্লইচ গেট ও ৯ টি হার্বার, ৩ টি রিভার অবজারভেটরি টাওয়ার এবং সোলার লাইটিং সহ ৩৫ কিলোমিটার রিভার ড্রাইভ তৈরি করা হবে।  এদিকে  নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে তজুমদ্দিনের মেঘনা নদীর তীরসহ বাজারে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে ছুটে আসেন।  
প্রধান অতিথি বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী  আরো বলেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা না হলে আজকে যেই প্রকল্প উদ্বোধন করেছি তা বাস্তবায়ন হবে না। কারন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। এগুলো তো আর আওয়ামী লীগের জন্য করা হয়নি, করা হয়েছে সাধারণ মানুষের জন্য। তারা আওয়ামী লীগের সাথে শত্রুতা করে এগুলো বন্ধ করেছে। আবারও যদি তারা ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের চালু করা প্রকল্পগুলো বন্ধ করে দিবে। এতে আওয়ামী লীগের ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মনুষের। তাই এসকল প্রকল্প বাস্তবায়নে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজকে মেঘনার ভাঙন প্রতিরোধে তজুমদ্দিনে এক হাজার ৯৬ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এটি ভাঙন রোধে ভোলা জেলায় সবচেয়ে বড় প্রকল্প। ২০১০ সালে উপ-নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তজুমদ্দিনের মানুষ আমাকে সংবর্ধনা দিয়ে তজুমদ্দিনকে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে এর আগেও ভাঙন রোধে কাজ হয়েছে। আজ পুরোপুরি ভাঙন রোধে সবচেয়ে বড় প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এটি বাস্তাবায়ন হলে লালমোহন তজুমদ্দিনের মানুষ মেঘনার করাল গ্রাস থেকে চিরতরে রক্ষা পাবে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী  প্রকৌশলী মো. হাসান মাহমুদ। জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওন এর অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাবুল আখতারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ জানান, এ প্রকল্পের মাধ্যমে ভোলা পওর বিভাগ-২ এর আওতায় তজুমদ্দিনের জিরো পয়েন্ট মির্জাকালু ¯øুইসগেট থেকে চরফ্যাশনের বেতুয়াঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার সিসি বøক দিয়ে বেড়ীবাঁধ ও ১৭.১ কিলোমিটার ভাঙনরোধ এবং ৭টি ¯øুইসগেট নির্মাণ/পুনর্র্নিমাণ করা হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পুরো এলাকায় নদীর ভাঙন থেকে সুরক্ষিত হবে।





মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...