অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে: পুলিশ সুপার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মে ২০২৩ রাত ০৮:২২

remove_red_eye

৪২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভালো ছাত্র হওয়ার পাশাপাশি, ভালো মানুষ হতে হবে। সবাই আমরা এ কথা বলি কিন্তু এ কথাটাকে কথার মধ্যে সিমাবদ্ধ রাখতে চাইনা আমরা এমন কিছু উদাহরন তৈরী করতে চাই যেটা দেখে মানুষ বুঝতে পারবে আপনারা ভালো মানুষ হয়েছেন। ভালো শিক্ষার্থীদের একটু দায়িত্ববোধটা অন্যদের চেয়ে বেশি।

বুৃধবার বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের পক্ষ থেকে দরীদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যেশ্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম সেবা) এ কথাগুলো বলেন।
হীড বাংলাদেশের আঞ্চলিক পরিচালক মারিও মুক্তি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ কে এম সালেহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।
পুলিশ সুপার আরো বলেন, ভালো মানুষ হওয়ার জন্য পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজ থেকে সামাজিক প্রতিষ্ঠান থেকে ও বড়দের কাছ থেকে ভালো জিনিসগুলো নিতে হবে। এটি একটি চর্চা।  থাকতে হবে কমিটমেন্ট, সমাজের প্রতি কমিটমেন্ট, রাস্টের প্রতি কমিটমেন্ট, পরিবারের প্রতি কমিটমেন্ট, বন্ধু বান্ধবের প্রতি এবং নেক্সট জেনারেশনের জন্য কমিটমেন্ট । এটা সবার থাকতে হবে। তবেই ভালো মানুষ হওয়া যাবে।
ভোলায় হীড বাংলাদেশের পক্ষ থেকে ২০২২ শালের এসএসসি ও এইচসি পরীক্ষায় উপকারভোগি সদস্যদের সন্তানদের মধ্যে  জিপিএ-৪ ও জিপিএ ৫ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী ৩০৯ জন শিক্ষার্থীদের মধ্যে এককালিন শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে ৩০৯ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৯০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এইচটিটিসির ভাইস প্রিন্সিপ্যাল সাধন কুমার পাল।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...