বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে মে ২০২৩ রাত ০৮:২২
৪০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভালো ছাত্র হওয়ার পাশাপাশি, ভালো মানুষ হতে হবে। সবাই আমরা এ কথা বলি কিন্তু এ কথাটাকে কথার মধ্যে সিমাবদ্ধ রাখতে চাইনা আমরা এমন কিছু উদাহরন তৈরী করতে চাই যেটা দেখে মানুষ বুঝতে পারবে আপনারা ভালো মানুষ হয়েছেন। ভালো শিক্ষার্থীদের একটু দায়িত্ববোধটা অন্যদের চেয়ে বেশি।
বুৃধবার বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের পক্ষ থেকে দরীদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যেশ্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম সেবা) এ কথাগুলো বলেন।
হীড বাংলাদেশের আঞ্চলিক পরিচালক মারিও মুক্তি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ কে এম সালেহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।
পুলিশ সুপার আরো বলেন, ভালো মানুষ হওয়ার জন্য পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজ থেকে সামাজিক প্রতিষ্ঠান থেকে ও বড়দের কাছ থেকে ভালো জিনিসগুলো নিতে হবে। এটি একটি চর্চা। থাকতে হবে কমিটমেন্ট, সমাজের প্রতি কমিটমেন্ট, রাস্টের প্রতি কমিটমেন্ট, পরিবারের প্রতি কমিটমেন্ট, বন্ধু বান্ধবের প্রতি এবং নেক্সট জেনারেশনের জন্য কমিটমেন্ট । এটা সবার থাকতে হবে। তবেই ভালো মানুষ হওয়া যাবে।
ভোলায় হীড বাংলাদেশের পক্ষ থেকে ২০২২ শালের এসএসসি ও এইচসি পরীক্ষায় উপকারভোগি সদস্যদের সন্তানদের মধ্যে জিপিএ-৪ ও জিপিএ ৫ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী ৩০৯ জন শিক্ষার্থীদের মধ্যে এককালিন শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে ৩০৯ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৯০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এইচটিটিসির ভাইস প্রিন্সিপ্যাল সাধন কুমার পাল।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক