অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বাবার অনুপ্রেরণায় তজুমদ্দিনের সফল রাজনীতিবিদ শিলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ রাত ০৮:২৬

remove_red_eye

৭২৯

লালমোহন প্রতিনিধিঃ বাবার অনুপ্রেরণায় রাজনীতিতে আসা সফল নারী নেত্রী তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা। লালমোহন উপজেলার চরছকিনা এলাকার বিশ্বাস বাড়ির মৃত মোঃ আলমগীর বিশ্বাসের কন্যা কোহিনূর বেগম শিলা লালমোহন হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে থেকে শিক্ষা জীবন শুরু ২০০৩ সালে লালমোহন গার্লস স্কুল থেকে এসএসসি,২০০৫ সালে করিমুন্নেচ্ছা হাফিজ মহিলা কলেজ থেকে এইচএসসি ও ২০১৬ সালে তেজগাঁও মহিলা কলেজ থেকে ডিগ্রী এবং ২০১৮ সালে উত্তরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষা জীবনেই ২০০৪ সালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১নং ওয়ার্ড গাজী বাড়ির শাহাবুদ্দিনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। 
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তজুমদ্দিন উপজেলা যুবমহিলা লীগের সভাপতি হিসেবে কোহিনূর বেগম শিলা দায়িত্ব পালন করেন। এরপর তজুমদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু পদত্যাগ করলে শূন্য পদে তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হন কোহিনূর বেগম শিলা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 
বর্নাঢ্য রাজনীতির চলার পথে বাবার অনুপ্রেরণার পর বর্তমান এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের স্মেহে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতিও কোহিনূর বেগম শিলা। 
এ বিষয়ে কোহিনূর বেগম শিলা বলেন, আমার প্রয়াত পিতার অনুপ্রেরণার পাশাপাশি মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের আন্তরিক সহযোগী নেতৃত্বের ফলেই আজকের এ অবস্থানে আসা। আশা করি যতদিন বাঁচি ইনশাআল্লাহ মাননীয় এমপি মহোদয়ের পরীক্ষীত কর্মী হিসেবেই রাজনীতি করে যাব।
কোহিনূর বেগম শিলা আরো বলেন,রাজনীতি আসার একটাই কারণ রাজনীতির মাধ্যমে সাধারন মানুষের সুখে-দুখে পাশে থাকা যায়। যেটা মাননীয় এমপি মহোদয়ের নিকট থেকেই বাস্তবিকভাবে দেখেছি। 

তিনি আরো বলেন, মানুষেরতো স্বপ্নের শেষ নেই, আমার স্বপ্ন হচ্ছে জীবনের শেষ দিন অবধি নীতি আদর্শের মাঝে মানুষের প্রকৃত সেবা নিশ্চিত করা। যাতে কর্মের ফলেই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...