অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তি ও তত্বাবধায়ক সরকার না হলে একদফা আন্দোলন: সরোয়র

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৩ রাত ১১:৩৪

remove_red_eye

৩৫৪

এইচ আর সুমন: বিএনপির চেয়ারম্যাপসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নি:শর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ভোলায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, আওয়ামী লীগ বলছেন তত্ত¡াবধায়ক সরকার আর করা যাবে না ও সংবিধানের পরিবর্তন করা যাবে না। অথচ আওয়ামী লীগ এক সময় তত্ত¡াবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছেন, সংগ্রম করেছেন ও হরতাল করেছেন। কিন্তু আওয়ামী লীগ আজ ক্ষমতায় এসে তত্ত¡াবধায়ক সরকার বুঝেনা ও তত্ত¡াবধায়ক সরকার করা যাবে না এটি বললে চলবেনা। তাই দ্রæত তত্ত¡াবধায়ক সরকারের অধিনে সংসদ নির্বাচনের দাবি করেন তিনি। মজিবর রহমান সরোয়ার বলেন,  আওয়ামী লীগ দাবি না মেনে আইএমএফ এর কাছ থেকে লোন নিয়ে দেশ চালাচ্ছে। লোন দিতে না পারলে গ্যাস- বিদ্যুতের দাম বাড়াবে। তিনি বলেন, আপনি যদি ক্ষমতা থেকে নেমে না যান তাহলে আমাদের একদফা আন্দোলণ ছাড়া কোন উপায় থাকবে না। এ জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি না হলে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে না দেয়া হয় এবং তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হয় তাহলে একদফা আন্দোলণ করে আমাদের স্বাধীনতা, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে এদের মোকাবিলা করতে হবে। এদের সমস্ত দূর্নীতি দুঃশাসন দেশের মানুষের কাছে তুলে ধরি। জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক সম্পাদক  হারুন অর রশিদ ট্রুমেন, বিএনপি নেতা হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, সরোয়ার আলম খান, আলমগীর মালতিয়া, সাজাহান সাজু, জাকির হোসেন হাওলাদার,  জামাল উদ্দিন লিটন, মিজানুর রহমান মাসুদ, আলআমিন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ । আর আগে বিএনপির জনসমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা দল দলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসমাবেশস্থলে যোগ দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...