বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মে ২০২৩ ভোর ০৫:৫২
৩৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ওরা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু সংসদ নির্বাচন হবেই কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশে জাতীয় নির্বাচন হবেই।
মঙ্গলবার দুপুরে ভোলা শহরে গাজিপুর রোডস্থ নিজ বাস ভবনের হলরুমে ভোলা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীন নেতা আরো বলেন, বিএনপির বক্তব্যের সুযোগ পেলে, মাইক পেলে একটাই কাজ আওয়ামী লীগের সমলোচনা করেন। অথচ তারা দেখেনা আওয়ামী লীগের শাসন আমলে দেশের কত উন্নতি হয়েছে। আন্তজার্তিক বিশ্বে কতো মর্যাদা অর্জন করেছে এই আওয়ামী লীগ। বিএনপি ষড়যন্ত্র অতীতে করেছে, আবারও করবে। তাই সকলকে সর্তক থেকে ঐক্যবদ্ধ ভাবে আপনাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের মূল শক্তিই হলো ঐক্য। সেই লক্ষ নিয়ে নেতাকর্মীদের কাজ করার জন্য তোফায়েল আহমেদ আহবান জানান। তিনি বলেন, ভোলা-বরিশাল ব্রীজ হবেই হবে।
ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিবুল্লাহ নাজু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত