অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নির্বাচন হবেই কেউ নির্বাচনকে ঠেকিয়ে রাখতে পারবে না: তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২৩ ভোর ০৫:৫২

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ওরা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু সংসদ নির্বাচন হবেই কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।  বাংলাদেশে জাতীয় নির্বাচন হবেই।
মঙ্গলবার দুপুরে ভোলা শহরে গাজিপুর রোডস্থ নিজ বাস ভবনের হলরুমে ভোলা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীন নেতা আরো বলেন, বিএনপির বক্তব্যের সুযোগ পেলে, মাইক পেলে একটাই কাজ আওয়ামী লীগের সমলোচনা করেন। অথচ তারা দেখেনা আওয়ামী লীগের শাসন আমলে দেশের কত উন্নতি হয়েছে। আন্তজার্তিক বিশ্বে কতো মর্যাদা অর্জন করেছে এই আওয়ামী লীগ। বিএনপি ষড়যন্ত্র অতীতে করেছে, আবারও করবে। তাই সকলকে সর্তক থেকে ঐক্যবদ্ধ ভাবে আপনাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের মূল শক্তিই হলো ঐক্য। সেই লক্ষ নিয়ে নেতাকর্মীদের কাজ করার জন্য তোফায়েল আহমেদ আহবান জানান।  তিনি বলেন, ভোলা-বরিশাল ব্রীজ হবেই হবে।
 ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিবুল্লাহ নাজু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ অন্যান্যরা।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...