অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নির্বাচনের আগে বিএনপির নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে: তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২৩ রাত ০৯:১৯

remove_red_eye

৩৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের আগে বিএনপির আন্দোলনের নামে অনেক গোলজোগ সৃষ্টি করার চেষ্টা করবে এবং ভোলাতেও করবে। আপনাদের সকলকে সেটা ঐক্যবদ্ধ্য ভাবে মোকাবেলা করতে হবে। কারণ ষড়যন্ত্র হবে। আওয়ামী লীগের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা জানি আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি ক্ষতি করতে পারবে না। তাই নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান তিনি।
 আজ সোমবার বেলা ১২টার দিকে ভোলার গাজিপুর রোডস্থ নিজ বাস ভবনে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
 তিনি আরো বলেন, আওয়য়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল। অনেক ষড়যন্ত্র হবে আগামী নির্বাচনে আমাদের বিরুদ্ধে। ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামীলীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। এসময় তিনি দলকে সুসংগঠীত করার কথা বলেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে।
 তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে আমরা অনেক মজবুত। ব্যাপক উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। আমরা মেট্রো রেলসহ বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।
 ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফেরদৌস আহমেদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ, তোফায়েল আহমেদ এর মেয়ে ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নী,ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান,  ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউনুছ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...