বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই মে ২০২৩ রাত ০৯:১৯
৩৭২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের আগে বিএনপির আন্দোলনের নামে অনেক গোলজোগ সৃষ্টি করার চেষ্টা করবে এবং ভোলাতেও করবে। আপনাদের সকলকে সেটা ঐক্যবদ্ধ্য ভাবে মোকাবেলা করতে হবে। কারণ ষড়যন্ত্র হবে। আওয়ামী লীগের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা জানি আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি ক্ষতি করতে পারবে না। তাই নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান তিনি।
আজ সোমবার বেলা ১২টার দিকে ভোলার গাজিপুর রোডস্থ নিজ বাস ভবনে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়য়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল। অনেক ষড়যন্ত্র হবে আগামী নির্বাচনে আমাদের বিরুদ্ধে। ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামীলীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। এসময় তিনি দলকে সুসংগঠীত করার কথা বলেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে আমরা অনেক মজবুত। ব্যাপক উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। আমরা মেট্রো রেলসহ বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফেরদৌস আহমেদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ, তোফায়েল আহমেদ এর মেয়ে ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নী,ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউনুছ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত