বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই মে ২০২৩ রাত ০৯:১৭
৬০৭
বাংলার কন্ঠ প্রতিবেদক: প্রথম ও দ্বিতীয় স্তরের পর তৃতীয় স্তরেও ভোলার ইলিশা-১ নামের কূপে মিলছে গ্যাসের সন্ধান। সোমবার ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকায় ইলিশা-১ নামের নতুন কূপে আজ তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষার শুরু হয়েছে। সকাল থেকে আগুন প্রজ্জলনের মাধ্যমে এ গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে বাপেক্স। গ্যাস বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্সের ) তত্ত¡াবধানে রাশিয়ান কোম্পানী গ্যাজপ্রম এ উত্তোল কাজ করছে। এ কূপের তৃতীয় স্তর থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। প্রাথমিক ভাবে ২০০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে । গ্যাসের চাপ ভালো বলে নিশ্চিত করেন বাপেক্সের ভূ-তাত্তি¡ক বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. আলমগীর হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালের হাটসংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপ খনন শুরু হয়। ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় ডিএসটি (ড্রিল স্টেম স্টেট) এর মাধ্যমে সফলভাবে কূপ খনন শেষ হয় ১৪ এপ্রিল। এর পর বিভিন্ন ধাপে ধাপে তত্ব ও উপাত্ব বিশ্লেষন পূর্বক ৩টি স্তরে গ্যাস প্রাপ্তির উজ্জল সম্ভবনা রয়েছে বলে মনে করছেন বাপেক্সের ভূ-তাত্তি¡ক বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. আলমগীর হোসেন। ২৮ এপ্রিল প্রথম, ০৭ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় স্তরে পরীক্ষারমূলকভাবে গ্যাস কূপে আগুন প্রজ্জলন করা হয়। তৃতীয় স্তরের পরীক্ষা শেষে প্রতিটি স্তর থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাপেক্স। বাপেক্সের ভূ-তাত্তি¡ক বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. আলমগীর হোসেন গনমাধ্যমকে জানান, সোমবার কূপটির তৃতীয় স্তরে আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে গ্যাস উত্তোলনের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। এটির প্রথম স্তর ৩৪৩৩ মিটার থেকে ৩৪৩৬, দ্বিতীয় স্তর ৩২৬৮ মিটার থেকে ৩২৭৫ ও তৃতীয় স্তর ৩২৫০ মিটার থেকে ৩২৫৪ মিটার। শাহাবাজপু ও ইলিশা মিলিয়ে আরো কূপ খনন করা হবে। গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্তি¡ক বিভাগ বলেও সূত্র জানিয়েছে। এর আগে গত ২৩ জানুয়ারী সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে ভোলা নর্থ-২ নামে একটি কূপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জলনের মাধ্যমে গ্যাস উত্তোলন শুরু করা হয়। ১৯৯৪-৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মিলে। বাপেক্স্র সূত্র জানায়, নতুন এই গ্যাস ক্ষেত্রে’র কূপ নিয়ে জেলায় মোট ৩টি গ্যাস ক্ষেত্র’র ৯টি কূপ রয়েছে। এগুলো হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ৬টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থ’র ২টি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা ১ কূপ। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমান ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত