অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার ঢাল চরে ঝড়ো বাতাস বৃষ্টি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৪৪৯

বংলার কণ্ঠ প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে দমকা বাতাস ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে।  বিশেষ করে ভোলার বিচ্ছিন্ন বঙ্গপোসাগর মোহনায় ঢাল চর এলাকায় নদী উত্তাল হয়ে উঠে। বেলা ১২ টার দিকে সেখানে ঝড়ো বাতাস ও বৃষ্টি হহওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও কোন আঘাতের খবর পাওয়া যায়নি। এছাড়াও বিচ্ছিন্ন চরগুলোতে কখনো হালকা মাঝারি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়ো বাতাস হয়েছে। চরফ্যাশনের চরনিজাম, মনপুরা, কুকরি-মুকরি, চরপাতিলায় শনিবার রাত থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে । শনিবার রাতে কয়েক হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। সেখানে আশ্রয় নেয়া মানুষদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ শনিবার রাতে ভোলার ইলিশা,ধনিয়াসহ বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে মানুষের খোঁজ খবর নেন এবং আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।  
ভোলার চরফ্যাসন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম  রবিবার সকালে জানান, তার ইউনিয়নের বিচ্ছিন্ন চর পাতিলার ৫ শত মানুষকে শনিবার রাতে কুকরির আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। তবে সকালে স্থানীয়রা বাড়িতে চলে গেছে। কিন্তু দুর্গম এলাকার ২ শত নারী পুরুষ এখনো নিরাপদে আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সেখানে সকাল থেকে হালকা বৃষ্টি ও বাতাস হয়েছে। মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। সাগর মোহনার বাসিন্দা শরিফ জানান, রবিবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সেখানে ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। তবে  কোন আঘাতের খবর পাওয়া যায়নি। মনপুরাতেও                                   হালকা বৃষ্টি ও  বাতাস হয়েছে। এদিকে রবিবার বিকালে ভোলা সদরে মাঝে মাঝে আকাশে মেঘের পাশাপাশি রোদ ওঠে । পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...