বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৬
৩৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহসিন (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মহসিন সদর উপজেলার শিবপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের কাবিল মিয়ার ছেলে ও স্থানীয় কৃষাণ ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী। আজ বৃহস্পতিবার (০৪ মে) সকাল পৌনে ৯টার দিকে ওই তার বাড়ির পাশে তাঁর নিজ মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তাঁর নিজ গ্রামে কৃষাণ নামের একটি আটা-ময়দার মিল গড়ে তুলেছেন। পাশাপাশি বাসার পাশে একটি মুরগির খামার রয়েছে। বৃস্পতিবার সকালের দিকে ফজরের নামাজ পড়ে তিনি মুরগির খামারে যায়। এ সময় খামারের থাকা পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত