অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সরকারি আবাসনের ঘর ভাঙারি মালামাল হিসেবে বিক্রি!

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৪২১

মো. জসিম জনি, লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙারি মালামাল হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার রহম আলী বাড়ি সংলগ্ন স্থানের ওই সরকারি ঘরটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার মনির হোসেন ডাকুয়া।
জানা যায়, ভূমিহীনদের জন্য ২০১৮ সালের দিকে এসব ঘর নির্মাণ করা হয়। সেখানে প্রতারণা করে নিজে স্বাবলম্বী হওয়ার পরেও ঘরটি হাতিয়ে নেন অভিযুক্ত মনির হোসেন। সম্প্রতি ওই সরকারি ঘরটি নতুন বাজার এলাকার মো. কাশেমের ছেলে আইচক্রিম বিক্রেতা শাহিনের কাছে ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করে দেন। এরপর শাহিন ওই ঘরের মালামাল ভেঙে নিয়ে ভাঙারি মালামাল হিসেবে বিক্রি করে দেন।  
সরকারি ঘর ক্রয় করা শাহিনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা কাশেমের সঙ্গে কথা বললে তিনি জানান, মনির ডাকুয়া ঘরটি ৩০ হাজার টাকায় আমার ছেলের কাছে বিক্রি করেছে। এরপর আমার ছেলে ঘরটি ভেঙে নিয়ে বিক্রি করে দিয়েছে।
সরকারি ঘর বিক্রয়কারী মনির হোসেন ডাকুয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘর বিক্রি করিনি। তাদের জন্য তখন ঘরটি বরাদ্দ করে রেখেছি। এখন তাদেরকে ঘরটি বুঝিয়ে দিয়েছি। সরকারি ঘর ভেঙে নেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, নিয়ম মেনে অনেক কিছু করা যায় না। আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এমন ঘটনা আমার জানা নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা অবশ্যই অন্যায়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, বিষয়টি জেনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...