বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৩ রাত ১১:২৬
৪০৮
বৃক্ষরোপণে বিশেষ অবদান
বাংলার কণ্ঠ ডেস্ক : বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় ছয় ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠান। গত রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ পদকসংক্রান্ত জাতীয় কমিটির সভায় পুরস্কারপ্রাপ্তদের তালিকা চ‚ড়ান্ত করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার, জাতীয় কমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি, মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, জাতীয় কমিটির সদস্য নিখিল চন্দ্র ভদ্র, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, যুগ্ম সচিব মুনিরা সুলতানা প্রমুখ।এবার শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম, মুন্সীগঞ্জের আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও মৌলভীবাজারের বড়লেখা নারী শিক্ষা একাডেমি তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ/ উপজেলা পরিষদ/ জেলা পরিষদ/ পৌরসভা/ সিটি করপোরেশন/ অধিদপ্তর/ পরিদপ্তর/ প্রতিষ্ঠান/ সেক্টর করপোরেশন/ এনজিও / ক্লাব/ স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য রাজশাহী সিটি করপোরেশন, দ্বিতীয় পুরস্কারের জন্য চুয়াড়াঙ্গার দামুড়হুদা ডিসি ইকো পার্ক, তৃতীয় পুরস্কারের জন্য রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় নির্বাচিত হয়েছে।
ব্যক্তি পর্যায়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাউরী গ্রামের মো. আব্দুল মতিন ভ‚ঞা প্রথম, বরগুনা জেলার তালতলী উপজেলার মনুখেপাড়া গ্রামের অনুমা দ্বিতীয় ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামের মো. আব্দুস সাত্তার তৃতীয় পুরস্কার পাচ্ছেন।ব্যক্তিমালিকানাধীন নার্সারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য বগুড়া সদর উপজেলার ট্রি ওয়ার্ল্ড নার্সারি অ্যান্ড অ্যাগ্রো, নাটোর সদর উপজেলার মেসার্স প্রকৃতি নার্সারি এবং নীলফামারী সদর উপজেলার এআর মামুন নার্সারি মনোনয়ন পেয়েছে।
বন বিভাগ কর্তৃক সৃজন করা বাগানের মধ্যে নোয়াখালী উপক‚লীয় বন বিভাগ প্রথম, ভোলা উপক‚লীয় বন বিভাগ দ্বিতীয় ও চট্টগ্রাম বন বিভাগ তৃতীয় নির্বাচিত হয়েছে।বাড়ির ছাদে বাগানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের হামিদা পারভীন প্রথম, নড়াইলের লোহাগড়া উপজেলার ল²ীপাশা গ্রামের সুষমা বালা মল্লিক দ্বিতীয় ও সিলেট সদরের ইউনাইটেড আবাসিক এলাকার জোহরা মমতাজ বেগম তৃতীয় হয়েছেন।প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র, প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য ৭৫ হাজার ও তৃতীয়
পুরস্কারের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত