বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬
৩৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী অভয়আশ্রমে র্দীঘ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নদীতে নেমেছেন জেলেরা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে হওয়ার পর গত ২ দিন নদীতে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছে না জেলেরা। নদীতে মাছের সংকট দেখা দিয়েছে। কাঙ্খিত মাছ না পেয়ে প্রায় খালি হাতে ফিরছেন তারা। তবে জেলেদের আশা আগামী পূর্ণিমার পর হয়তো তাদের জালে ধরা পড়বে কাঙ্খিত ইলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম হওয়ায় দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল ৯০ কিলোমিটার মেঘনা নদী ও ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেতুঁলিয়া নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। এই নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল রবিবার মধ্যরাত থেকে উৎসব মুখর পরিবেশে নদীতে নেমেছেন ভোলার সাত উপজেলার প্রায় আড়াই লক্ষ জেলে। তাদের আশা ছিলো ২ মাসের অভিযান শেষে নদীতে প্রচুর মাছ পাবেন। আর তাতে গত দুই মাস ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। ধার দেনা শোধ দিয়ে স্বচ্ছলতা ফিরে পাবেন। কিন্তু জেলেদের জালে গত ২ দিন আশানুরূপ মাছ ধরা পড়ছেনা। ভোলার তুলাতুলি মাছ ঘাটের জেলেরা জানান, নদীতে সরা দিন জাল ফেলে দু' চারটি যা মাছ ধরা পড়েছে তা আকারে ছোট। কোন কোন জেলে সামান্য মাছ পেলেও তা বিক্রি করে তেল খরচও উঠছেনা। এতে করা তারা হতাশায় পড়েছেন। তবে মাছ কম পড়ায় দাম বেশ চড়া।
অন্যদিকে মৎস্য ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার সময় তাদের ব্যবসা বন্ধ থাকায় গুণতে হয়েছে লোকসান। এবার নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে প্রচুর পরিমাণ মাছ শিকার করলে জমজমাট হবে তাদের ব্যবসা। এছাড়াও বিগত দুই মাসের লোকসান পুষিয়ে নিবেন তারাও। কিন্তু মাছ কম পাওয়ায় তারাও হতাশ। ইলিশা মাছ ঘাটের মৎস্য ব্যাপারী শাহাবুদ্দিন জানান, আজ মঙ্গলবার মাছের পরিমান আরো কমে গেছে। এতে তারা বিপাকে রয়েছে। সামান্য মাছ পাওয়া গেলেও তার দাম অনেক বেশী। এক ১ কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৯/১০ হাজার টাকা ও মাঝারি সাইজের ৭/৮ হাজার টাকা দরে।
মৎস্য বিভাগ সূত্র জানভয়, গত দুই মাসে ভোলার সাত উপজেলায় ৪০৩টি অভিযান পরিচালনা করে ৩৬২জন জেলেকে আটক করা হয়েছে। ৪৬টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০৩ জন জেলেকে ৬ লাখ ৮৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত বাকীরা অপ্রাপ্ত বয়ষ্ক হওয়া তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন জানান, তাদের ২ মাসের অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। ইলিশ মাছ উৎপাদনের লক্ষমাত্র অর্জিত হবে। তিনি আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে জেলেরা প্রচুর মাছ শিকার করে দুই মাসের লোকসান পুষিয়ে আবার ঘুড়ে দাঁড়াবেন।
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক