অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ভোলায় নদীতে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশ জেলেরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৫৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী অভয়আশ্রমে র্দীঘ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নদীতে নেমেছেন জেলেরা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে হওয়ার পর গত ২ দিন নদীতে  জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছে না জেলেরা। নদীতে মাছের সংকট দেখা দিয়েছে। কাঙ্খিত মাছ না পেয়ে প্রায় খালি হাতে ফিরছেন তারা। তবে জেলেদের আশা আগামী পূর্ণিমার পর হয়তো তাদের জালে ধরা পড়বে কাঙ্খিত ইলিশ।  
সংশ্লিষ্ট সূত্র জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম হওয়ায় দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল ৯০ কিলোমিটার মেঘনা নদী ও ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেতুঁলিয়া নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। এই নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল রবিবার মধ্যরাত থেকে উৎসব মুখর পরিবেশে নদীতে নেমেছেন ভোলার সাত উপজেলার প্রায় আড়াই লক্ষ জেলে। তাদের আশা ছিলো ২ মাসের অভিযান শেষে নদীতে প্রচুর মাছ পাবেন। আর তাতে গত দুই মাস ক্ষতি পুষিয়ে  উঠতে পারবেন। ধার দেনা শোধ দিয়ে স্বচ্ছলতা ফিরে পাবেন। কিন্তু জেলেদের জালে গত ২ দিন আশানুরূপ মাছ ধরা পড়ছেনা।  ভোলার তুলাতুলি মাছ ঘাটের জেলেরা জানান, নদীতে সরা দিন জাল ফেলে দু' চারটি যা মাছ ধরা পড়েছে তা আকারে ছোট। কোন কোন জেলে সামান্য মাছ পেলেও তা বিক্রি করে তেল খরচও উঠছেনা। এতে করা তারা হতাশায় পড়েছেন।  তবে মাছ কম পড়ায় দাম বেশ চড়া।
অন্যদিকে মৎস্য ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার সময় তাদের ব্যবসা বন্ধ থাকায় গুণতে হয়েছে লোকসান। এবার নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে প্রচুর পরিমাণ মাছ শিকার করলে জমজমাট হবে তাদের ব্যবসা। এছাড়াও বিগত দুই মাসের লোকসান পুষিয়ে নিবেন তারাও। কিন্তু মাছ কম পাওয়ায় তারাও হতাশ। ইলিশা মাছ ঘাটের মৎস্য ব্যাপারী শাহাবুদ্দিন জানান, আজ মঙ্গলবার মাছের পরিমান আরো কমে গেছে। এতে তারা বিপাকে রয়েছে। সামান্য মাছ পাওয়া গেলেও তার দাম অনেক বেশী। এক ১ কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৯/১০ হাজার টাকা ও মাঝারি সাইজের ৭/৮ হাজার টাকা দরে।

মৎস্য বিভাগ সূত্র জানভয়, গত দুই মাসে ভোলার সাত উপজেলায় ৪০৩টি অভিযান পরিচালনা করে ৩৬২জন জেলেকে আটক করা হয়েছে। ৪৬টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০৩ জন জেলেকে ৬ লাখ ৮৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত বাকীরা অপ্রাপ্ত বয়ষ্ক হওয়া তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ভোলা সদর উপজেলার  সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন জানান, তাদের ২ মাসের অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। ইলিশ মাছ উৎপাদনের লক্ষমাত্র অর্জিত হবে। তিনি আশা করছেন,  নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে জেলেরা প্রচুর মাছ শিকার করে দুই মাসের লোকসান পুষিয়ে আবার ঘুড়ে দাঁড়াবেন।





প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...