লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
৮৪১
লালমোহন প্রতিনিধি:মাঠের পর মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের ধান। এ ধানকে ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকরা। যেখানে ধীরে ধীরে কৃষকদের ঘাম ঝরা শ্রমের ফসল গড়ে উঠছে। এমন চিত্র ভোলার লালমোহনের বোরো ধান ক্ষেতগুলোর। যেখানে ইতোমধ্যেই সোনালী রঙ মেখে পাঁকতে শুরু করেছে ধানগুলো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালমোহনে আট হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর উপজেলায় নয় হাজার ৯১৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যেখানে উন্নত জাতের ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০০ সহ বিভিন্ন জাতের ধান রয়েছে। এসব ধান আবাদকৃত কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস।
লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ধান চাষি ফিরোজ, মনির, নিরব ও আবু মিয়া বলেন, এখন পর্যন্ত আবহাওয়া ঠিক রয়েছে। যে জন্য মাঠেও ধানের ফলন ভালো দেখা যাচ্ছে। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় এবার অধিক ফলন ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, ধান চাষের জন্য কৃষি বিভাগ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া চলতি মৌসুমে ধানের রোগবালাইও কম। তাই আগামী ২০-২৫ দিনের মধ্যে কৃষকরা তাদের ফসল কাটতে পারবেন। সে পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে উপজেলার কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করছি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত