অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সোনালী রঙে মাঠে দুলছে বোরো ধান কৃষকের মুখে হাসি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৮০৭

লালমোহন প্রতিনিধি:মাঠের পর মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের ধান। এ ধানকে ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকরা। যেখানে ধীরে ধীরে কৃষকদের ঘাম ঝরা শ্রমের ফসল গড়ে উঠছে। এমন চিত্র ভোলার লালমোহনের বোরো ধান ক্ষেতগুলোর। যেখানে ইতোমধ্যেই সোনালী রঙ মেখে পাঁকতে শুরু করেছে ধানগুলো।  
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালমোহনে আট হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর উপজেলায় নয় হাজার ৯১৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যেখানে উন্নত জাতের ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০০ সহ বিভিন্ন জাতের ধান রয়েছে।  এসব ধান আবাদকৃত কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস।
লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ধান চাষি ফিরোজ, মনির, নিরব ও আবু মিয়া বলেন, এখন পর্যন্ত আবহাওয়া ঠিক রয়েছে। যে জন্য মাঠেও ধানের ফলন ভালো দেখা যাচ্ছে। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় এবার অধিক ফলন ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ  জানান, ধান চাষের জন্য কৃষি বিভাগ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া চলতি মৌসুমে ধানের রোগবালাইও কম। তাই আগামী ২০-২৫ দিনের মধ্যে কৃষকরা তাদের ফসল কাটতে পারবেন। সে পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে উপজেলার কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করছি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...