অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ নিহত ৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৩ রাত ০৮:৩৭

remove_red_eye

৩৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুড় জামাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাসন সড়কের বোরহানউদ্দিন উপজেলার বৌদ্দেরপুল এলাকায় যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মনির শরীফ (৫৫) ও তার মেয়ের জামাই আসগর আলী (৩২) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ভোলার সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় একটি পিকাপের চাপায় মো: আরিফ হোসেন (২৫) নামে এব ভ্যানের আরোহী ঘটনাস্থেলই নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মনির শরীফ তার ছোট জামাই আজগরকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে বড় জামাইয়ের দাদীর জনাযায় অংশগ্রহণ করতে রওয়ানা দেয়। এ সময় তারা বৈদ্যের পোল এলাকায় পার্শ্ব সড়ক থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী মা-জাহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুই জন ঘটনাস্থলেই মারা যায়। বোরহানউদ্দিন থানার পরিদর্শক তদন্ত রেজাউল করিম রাজিব সাংবাদিকদের জানিয়েছেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করেছেন।
অপরদিকে বৃহস্পতিবার সকালের দিকে ভোলার সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় ব্যাটারি চালিত ভ্যান চালক শরীফ তার ভাইকে নিয়ে লাকরি আনতে বাড়ি থেকে পরানগঞ্জ যাচ্ছিলো। এসময় হঠাৎ ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। ওই সময়  একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এ সময় ব্যান চালকের ভাই মো: আরিফ হোসেন (২৫) নামে এক যুবক ঘটনাস্থেলই নিহত হয়েছেন এবং শরীফ আহত হয়েছে। নিহত আরিফ সদেরর পশ্চিম ইলিশা ইউনিয়েনর ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো: আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। চট্টগ্রামে একটি বালুর জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন। ৭ দিনের ছুটি নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে গত শুক্রবার তিনি বাড়িতে এসেছেন। শুক্রবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল। এদিকে গুরুতর আহত শরীফকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

আরও...