অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩৩৯

হাসনাইন আহমেদ মুন্না: ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ এই ¯েøাগান নিয়ে জেলায় আজ নানা আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শব্দ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে উচ্চ শব্দের হর্ণ বাজানোর অপরাধে ৫টি যানবাহনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার।
বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: তোতা মিয়া, বাস মালিক সমিতির নির্বাহী সদস্য কিশোর দত্ত, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমূখ।
এখানে বক্তারা শ্রবণ, স্বাস্থ্য ও মানসম্মত জীবনযাপনের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। একইসাথে এই বিষয়ে জনমনে ব্যাপক সচেতনতা সৃষ্টির উপরও জোর দেন।
পরে জেলা প্রশাসনের উদ্যেগে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শব্দ সচেতনতায় উচ্চ শব্দের হাইড্রলিক হর্ণ বাজানোর অপরাধে ৪টি বাসকে ৫ হাজার টাকা ও ১টি ট্রাককে ৫’শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন’র ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড প্রদান করেন। এসময় উচ্চ শব্দের ১০টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...